২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় স্কোরের পথে হাঁটছে বাংলাদেশ

বড় স্কোরের পথেই হাঁটছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তামিম ইকবাল দশ ওভারে রান তুলেছেন ৪৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 08:30 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় স্কোরের পথেই হাঁটছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তামিম ইকবাল দশ ওভারে রান তুলেছেন ৪৯। উইকেটে আছেন তামিম ইকবাল ২৬ রান নিয়ে, খেলেছেন ৩০ বল। চানাকা ওলেগেদারার এক ওভারেই (অস্টম) চারটি চার মেরেছেন তিনি। আর ইমরুল ৩০ বল খেলে ২০ রানে অপরাজিত রয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন জাতির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোমবার টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। তার দুই উদ্বোধনী বোলার নুয়ান কুলাসেকারা ও চানাকা ওলেগেদারা তাদের ৯ ওভারে কোনো সুবিধা করতে পারেননি। ব্যাটসম্যানদেরও বেঁধে রাখতে পারেননি তারা। উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠা সাঙ্গাকারা দশম ওভারেই স্পিন আক্রমণ শুরু করেন। বল তুলে দেন তিলকরতে