২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল টেস্টে ২০২ রানে শ্রীলঙ্কার জয়

যেমনটা ধারণা করা হয়েছিল ঠিক তেমনটাই ঘটেছে। শনিবার গল টেস্টের শেষ দিন চা বিরতির আগেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, ২০২ রানের বড় ব্যবধানে। ৪১৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২১০ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

গল, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যেমনটা ধারণা করা হয়েছিল ঠিক তেমনটাই ঘটেছে। শনিবার গল টেস্টের শেষ দিন চা বিরতির আগেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, ২০২ রানের বড় ব্যবধানে। ৪১৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২১০ রানে। চোট কাটিয়ে শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরনের স্মরণীয় প্রত্যাবর্তন ঘটলো এ ম্যাচে। দুই ইনিংসে ৭ উইকেট নেন তিনি ১৬১ রানে। দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে নেন তিন উইকেট। কিউইদের পক্ষে সর্বাধিক ৬৭ রান করেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তবে তা হার ঠেকানোর মতো যথেষ্ঠ ছিল না। পরাজয় এড়ানো দীর্ঘায়িত করেছে মাত্র। এছাড়া অন্য ব্যাটসম্যানদের কেউই খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক ২৯ রান করেছেন ব্রেন্ডন ম্যাককুলাম। বৃষ্টিবিঘি