২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে থেমে গেল ২০৭ রানে

গ্রামীণফোন কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানে জিম্বাবুয়েকে আটকে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের করতে হবে ২০৮ রান। রোববার বুলাওয়েতে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানে জিম্বাবুয়েকে আটকে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের করতে হবে ২০৮ রান। রোববার বুলাওয়েতে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমেই হোচট খায় জিম্বাবুয়ে। সৈয়দ রাসেলের উদ্বোধনী বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মাসাকাজ্জা। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ২৫ রানে। নাজমুলের বলে ক্যাচ দেন চিভাবা। এরপর উইকেটে সেট হয়ে তৃতীয় জুটিতে টেলর ও ভারমুলেন দলকে অনেকটাই এগিয়ে নেন। দলীয় ৭৪ রানে টেলরকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউ হন টেলর। চতুর্থ উইকেট পতনের আগে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১১০ রান। আশরাফুলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন কভেন্ট্রি। সেখান থেকে শেন উইলিয়ামস এবং মাতসিকানেরির উইকেট শিকার করে রিয়াদ ম্যাচে ফেরান বাংলাদেশকে। জিম্বাবুয়ের সবচেয় গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ওপেনার ভারমুলেনকে রান আউট করে জিম্বাবুয়ের রানের লাগাম টেনে ধরেন সফরকারী দলের ক্রিকেটাররা। ছয়টি বাউন্ডারি মেরে ৯২ রান করেন ভারমুলেন। চিগুম্বুরাকে সরাসরি বোল্ড করে স্বস্তি ফিরিয়ে আনেন সাকিব আল হাসান। লেজের দুই উইকেট তুলে নেন পেসার নাজমুল হোসেন। উতসেয়া ১৪ আর প্রাইস ১১ রানে নাজমুলের বলে সরাসরি বোল্ড হন। নাজমুল তিনটি, সাকিব ও মাহমুদ উল্লাহ দু'টি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর- জিম্বাবুয়: ২০৭/১০ ( ভারমুলেন ৯২, টেলর ২০, চিগুম্বুরা ২০, নাজমুল ২৯/৩, সাকিব ৪২/২, মাহমুদ উল্লাহ ৩৯/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৬৪৩ ঘ.