২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাংকিংয়ে সকিবের উন্নতি

টেস্ট অলরাউন্ডার হিসেবে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেলেন বাংলাদশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অল-রাউন্ডার হিসেবে সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন সাকিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট অলরাউন্ডার হিসেবে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেলেন বাংলাদশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অল-রাউন্ডার হিসেবে সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন সাকিব। ব্যাটসম্যান হিসেবে তার অবস্থান ছিল ৪৩-এ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার ব্যাট করায় ১৩ ধাপ এগিয়েছেন সাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০২৭ ঘ.