ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যারিবীয়দের কাছে এই মুহূর্তে নিশ্চয় 'বৃষ্টি' খুব প্রিয় একটি শব্দ। বৃষ্টির কল্যাণেই যে এখনো বেঁচে আছে তাদের দ্বিতীয় ইনিংসটি !
তৃতীয় দিন রোববার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৯২। প্রথম ইনিংসের ৫ রান মিলিয়ে তারা এগিয়ে গেছে ১৯৭ রানে। অঝোরধারায় বৃষ্টি নামায় দিনের বাকি সময় আর খেলা হয়নি।
আগের দিনের (শনিবার) ১ উইকেটে ৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনাররাও প্রস্তুত ছিলেন তাদের স্বাগত জানাতে। ইচ্ছা নিশ্চয়ই ছিল উইকেট শিকার করে মনের ইচ্ছা পূরণ করবেন। বেশি না, ১৫ রান যোগ হতেই ওমর ফিলিপসকে ফিরিয়ে দেন অধিনায়ক সাকিব।
দিনের শুরু থেকেই সফরকারী স্পিনাররা যে চেপে ধরবে জানাই ছিল উইন্ডিজ ব্যাটসম্যানদের। তাই কষ্ট করে নিজের উইকেটটি বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যান তারা। তাতেও রেহাই মেলেনি।
আবারো বাংলাদেশ অধিনায়কের আঘাতে ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট জুটি। লেগ সাইডের বল সুইপ করতে গিয়ে উইকেট কিপার মুশফিকের হাত ছুয়ে
bdnews24