২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লেয়ার টেলরের দুর্দান্ত ফিফটিতে ফাইনালে ইংল্যান্ড

ক্লেয়ার টেলরের দারুণ এক ফিফটি প্রমীলা টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছে ইংল্যান্ডকে। শুক্রবার ওভালে টেলরের ৫৩ বলে অপরাজিত ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের জন্যই দ্বিতীয় সেমিফাইনালে তাদের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সহজেই জিতেছে ৮ উইকেটে। রোববার লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালে ইংলিশ মেয়েদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

লন্ডন, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লেয়ার টেলরের দারুণ এক ফিফটি প্রমীলা টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছে ইংল্যান্ডকে। শুক্রবার ওভালে টেলরের ৫৩ বলে অপরাজিত ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের জন্যই দ্বিতীয় সেমিফাইনালে তাদের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সহজেই জিতেছে ৮ উইকেটে। রোববার লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালে ইংলিশ মেয়েদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলীয়দের সংগ্রহটা ভালোই হয়েছে। কেউ ফিফটি না পেলেও লিয়া পুলটন (৩৯), অধিনায়ক ক্যারেন রল্টন (৩৮), শেলী নিটস্কে (৩৭) আর লিসা স্ট্যালেকারের (২৮) অবদানে ৫ উইকেটে ১৬৩ রান করেছে তারা। জবাব দিতে নেমে ইংলিশদের শুরুটা ছিল ধীরগতির। তবে শেষ ১০ ওভারে ৯৮ রান করার কঠিন সমীকরণের সামনে দাঁড়ানো স্বাগতিকরা বিপদে পড়েনি ম্যাচ-সেরা নির্বাচিত টেলরের ঐ দুর্দান্ত ইনিংসের কল্যাণে। ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত থাকা বেথ মরগানের কথাও বলতে হবে। মাত্র ১২.৩ ওভারে দুজনের ১২২ রানের অবিচ্ছিন্ন জুটির জন্যই ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৯ঘ.