২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেল-মাহমুদউল্লাহর কল্যাণে বাংলাদেশের আরেকটি জয়

রুবেল হোসেনের দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে মাহমুদউল্লাহ সাফল্যের ধারাবাহিকতা টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের আগে আরো একটি আত্মবিশ্বাস জাগানিয়া জয় এনে দিয়েছে বাংলাদেশকে। শুক্রবার ওয়ার্মস্লিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে 'টাইগার'রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

লন্ডন, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুবেল হোসেনের দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে মাহমুদউল্লাহ সাফল্যের ধারাবাহিকতা টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের আগে আরো একটি আত্মবিশ্বাস জাগানিয়া জয় এনে দিয়েছে বাংলাদেশকে। শুক্রবার ওয়ার্মস্লিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে 'টাইগার'রা। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছিল ৭ উইকেটে ১৪১ রান। স্কটল্যান্ডের আউট হওয়া সাত ব্যাটসম্যানের পাঁচজনই হয়েছেন রুবেলের শিকার, ৪ ওভারে এ জন্য মাত্র ১৬ রান খরচ করতে হয়েছে বাংলাদেশের এই তরুণ পেসারকে। জবাব দিতে নেমে মাহমুদউল্লাহর অপরাজিত ৪৬, সাকিব আল হাসানের ৩৬ আর তামিম ইকবালের ৩৩ রানের সুবাদে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর স্কটল্যান্ড : ২০ ওভারে ১৪১/৭ (ম্যাককালাম ৫০, হ্যামিল্টন ৪৫, বেরিংটন ১৮; রুবেল ৫/১৬, মাশরাফি ১/২১, মাহমুদউল্লাহ ১/২৯, রাসেল ০/৩১, সাকিব ০/৩৬)। বাংলাদেশ : ১৮.৪ ওভারে ১৪২/৪ (তামিম ৩৩, সোহরাওয়ার্দি ১, আশরাফুল ৩, সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ৪৬*, রকিবুল ১৫*;স্ট্যান্ডার ১/১১, নেল ১/১৮, ড্রুমন্ড ১/১৯, ওয়াটসন ১/২৯)। ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৩৬ ঘ.