২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সদর দপ্তর স্থানান্তর 'স্থগিত' করলো পাকিস্তানের আদালত

২০১১ বিশ্বকাপ আয়োজক কমিটির সদর দপ্তর লাহোর থেকে মুম্বাইতে সরিয়ে নেওয়া 'স্থগিত' করেছে পাকিস্তানের একটি আদালত। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দিয়েছেন লাহোরের দেওয়ানী আদালতের বিচারক মোহাম্মদ ইউনিস আনিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 04:23 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সেঞ্চুরিয়ন, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ বিশ্বকাপ আয়োজক কমিটির সদর দপ্তর লাহোর থেকে মুম্বাইতে সরিয়ে নেওয়া 'স্থগিত' করেছে পাকিস্তানের একটি আদালত। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দিয়েছেন লাহোরের দেওয়ানী আদালতের বিচারক মোহাম্মদ ইউনিস আনিস। গত ২৮ এপ্রিল মুম্বাইতে অনুষ্ঠিত এক সভায় 'নিরাপত্তা সংক্রান্তকারণে' বিশ্বকাপ সাংগঠনিক কমিটির দপ্তর লাহোর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত সপ্তাহে দায়ের করা পিসিবির মামলায় অভিযুক্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), আইসিসির বাণিজ্যিক শাখা আইডিআই, বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর এবং সাংগঠনিক কমিটিকে। মামলার প্রাথমিক শুনানিশেষে সোমবার আদালত জানিয়েছে, "মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত বিশ্বকাপ সাংগঠনিক কমিটির দপ্তর লাহোর থেকে অন্য কোনো শহরে বা কোনো দেশে স্থানান্তর না করার জন্য টুর্নামেন্ট ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হলো।" পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জল রিজভি দাবি করেছেন, এই রায় দেওয়ার অধিকার আছে সংশ্লিষ্ট আদালতের। "বিশ্বকাপের সাংগঠনিক কমিটির দপ্তর লাহোরে ছিল, তাই আদালতের অবশ্যই অধিকার আছে এ বিষয়ে রায় দেওয়ার।" আইসিসির পক্ষ থেকে এ নিয়ে প্রশ্ন তোলা হয়নি, তবে সংস্থার একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, "আমরা মনে করি না পিসিবির দাবির পিছনে কোনো যুক্তি আছে, তাই আমরা এর জোর বিরোধিতা করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৯ ঘ.