২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোপারার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের কারণে দুদলেরই বেশ কয়েকজন খেলোয়াড় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি এই সিরিজের জন্য। এই নিয়ে সমালোচনার তীর ছুটছিল একেবারে শেষ মুহূর্তে উড়ে এসে তাদের দলে যোগ দেওয়া নিয়ে। কিন্তু বুধবার লর্ডসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের উদ্বোধনী দিনে দুদলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরমার দুই আইপিএল ফেরত তারকা- ফিদেল এডওয়ার্ডস আর রবি বোপারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

লন্ডন, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের কারণে দুদলেরই বেশ কয়েকজন খেলোয়াড় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি এই সিরিজের জন্য। এই নিয়ে সমালোচনার তীর ছুটছিল একেবারে শেষ মুহূর্তে উড়ে এসে তাদের দলে যোগ দেওয়া নিয়ে। কিন্তু বুধবার লর্ডসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের উদ্বোধনী দিনে দুদলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরমার দুই আইপিএল ফেরত তারকা- ফিদেল এডওয়ার্ডস আর রবি বোপারা। ওয়েস্ট ইন্ডিয়ান পেসার এডওয়ার্ডসের তোপের মুখে মিডল অর্ডার গুঁড়িয়ে যাওয়ার পর ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েছেন বোপারা। তার সেঞ্চুরিতেই শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকরা এগোচ্ছে বড় স্কোরের পথে। দিনের খেলা ১০ ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা বোপারা টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত ১০৯ রান নিয়ে, তার সঙ্গী স্টুয়ার্ট ব্রডের সংগ্রহ ৩৭ রান। ষষ্ঠ উইকেটে তাদের ৬৭ রানের জুটির আগে উইকেটকিপার ম্যাট প্রিয়রকে (৪১) নিয়ে পঞ্চম উইকেটে ৮৪ রানের আরেকটি জুটি গড়েছেন বোপারা। এর আগে এক আগুন ঝরানো স্পেলে এডওয়ার্ডস তিন উইকেট তুলে নেওয়ায় ১ উইকেট ৯২ থেকে ইংল্যান্ডের স্কোর পরিণত হয়েছিল ৪ উইকেটে ১০৯ রানে। ৫১ রানে চার উইকেট পেয়েছেন এই ফাস্ট বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২২৫ ঘ