২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার-জয়াসুরিয়ার ঝড়ে মুম্বাইর ১৮৭

যেভাবে শুরু করেছিলেন শচীন টেন্ডুলকার আর সনাৎ জয়াসুরিয়া, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলের প্রথম দুশ ছাড়ানো স্কোরটিই অবধারিত। তা হয়নি শেষ পর্যন্ত, কিন্তু এই দুই 'বুড়ো'র ফিফটিতে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের বড় স্কোরই গড়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

কেপটাউন, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেভাবে শুরু করেছিলেন শচীন টেন্ডুলকার আর সনাৎ জয়াসুরিয়া, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলের প্রথম দুশ ছাড়ানো স্কোরটিই অবধারিত। তা হয়নি শেষ পর্যন্ত, কিন্তু এই দুই 'বুড়ো'র ফিফটিতে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের বড় স্কোরই গড়েছে মুম্বাই ইন্ডিয়ানস। টস জিতে ব্যাট করতে নামা মুম্বাইর পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অধিনায়ক টেন্ডুলকার। তবে উদ্বোধনী জুটিতে তার সঙ্গে রান তোলা জয়াসুরিয়া ছিলেন আরো বেশি আক্রমণাত্মক। মাত্র ৩২ বলে চারটি ছক্কাসহ ৫২ রান করেছেন এই বাঁহাতি। চারটি ছক্কা মেরেছেন টেন্ডুলকারও, তার ৪৫ বলের ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারিও। এই দুজনের বিদায়ের পর অবশ্য খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ১১১ রান তুলে নেওয়া মুম্বাইকে শেষ দশ ওভারে আর মাত্র ৭৬ রান দিয়েছে তারা। ২৫ রানে তিন উইকেট নিয়েছেন লক্ষিরতন শুক্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৩৫ ঘ.