২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ১৯৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া

আইপিএলের ডামাডোলে এমনিতেই যেন ছায়ায় ঢাকা পড়ে গেছে সিরিজটা। তার ওপর দুবাই-আবুধাবির মাঠে খেলাটাও হচ্ছে ঘুম পাড়ানি। সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও এ রকম আরেক পশলা ঘুমপাড়ানি ক্রিকেট উপহার দিয়ে অস্ট্রেলিয়া তাদের জন্য নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৭ উইকেটে ১৯৮ রান। সিরিজে এগিয়ে যেতে পাকিস্তানের তাই প্রয়োজন মাত্র ১৯৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

আবুধাবি, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলের ডামাডোলে এমনিতেই যেন ছায়ায় ঢাকা পড়ে গেছে সিরিজটা। তার ওপর দুবাই-আবুধাবির মাঠে খেলাটাও হচ্ছে ঘুম পাড়ানি। সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও এ রকম আরেক পশলা ঘুমপাড়ানি ক্রিকেট উপহার দিয়ে অস্ট্রেলিয়া তাদের জন্য নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৭ উইকেটে ১৯৮ রান। সিরিজে এগিয়ে যেতে পাকিস্তানের তাই প্রয়োজন মাত্র ১৯৯ রান। টস জিতে ব্যাট করতে নামা বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে পঞ্চাশ পেরোনো স্কোর কেবল অধিনায়ক মাইকেল ক্লার্কের, ৬৬ রান করতে তিনি খেলেছেন ৯৩ বল। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৫৪ রানের জুটি গড়া ক্যালাম ফার্গুসন সেই তুলনায় একটু দ্রুত গতিতে ব্যাট করেছেন, ৪১ রান করতে ৬৮ বল লেগেছে তার। পাকিস্তানের পক্ষে উমর গুল ৩৮ রানে তিনটি আর শহিদ আফ্রিদি ৩২ রানে দুটি উইকেট পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১০ ঘ.