২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের কাছে ১২ রানে হেরে গেল মুম্বাই

এই টুর্নামেন্টের বিবেচনায় ১৬৯ রান সহজে চেজ করার জন্য সহজ স্কোরও নয়, আবার কঠিনও নয়। মুম্বাইয়ের ইন্ডিয়ানসের কাছে সেটা হয়ে গেল কঠিন। আর তাই শনিবারের প্রথম ম্যাচে ডেকান চার্জার্সের কাছে তাদের মেনে নিতে হয়েছে ১২ রানের হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ডারবান, ২৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এই টুর্নামেন্টের বিবেচনায় ১৬৯ রান সহজে চেজ করার জন্য সহজ স্কোরও নয়, আবার কঠিনও নয়। মুম্বাইয়ের ইন্ডিয়ানসের কাছে সেটা হয়ে গেল কঠিন। আর তাই শনিবারের প্রথম ম্যাচে ডেকান চার্জার্সের কাছে তাদের মেনে নিতে হয়েছে ১২ রানের হার। শুরুতে অবশ্য মনে হচ্ছিল সহজ। যতক্ষণ টেন্ডুলকার এবং ডুমিনি ব্যাট করছিলেন। জয়াসুরিয়া শুরুতে ফিরে গেলেও টেন্ডুলকার-ডুমিনি জুটি ৪৯ বলে ৮২ রান যোগ করে দলকে জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৭ বলে ৩টি বাউন্ডারি আর দুটো ছক্কায় ৩৭ রান করা টেন্ডুলকারকে ফিরে গেলেই পথ হারায় মুম্বাই। ডুমিনিও আর বেশিক্ষণ পারেননি। ফিরে যান ৪৭ রানে, ৪০ বলের এই ইনিংসে বাউন্ডারি আর ছক্কা ছিল যথাক্রমে ৪টি ও দুটো। এরপর ধাওয়ান-ব্রাভোদের কেউই পারেননি প্রয়োজনের ডাকে সাড়া দিতে। আর তাই ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। গিলক্রিস্ট, গিবস এবং স্মিথ- ডেকান চার্জার্সের প্রথম তিন ব্যাটসম্যানের প্রত্যেকেই রান পেয়েছেন। পেয়েছেন বলেই তারা নির্ধারিত ২০ ওভার শেষে দাঁড় করায় ৯ উইকেটে ১৬৮ রানের ফাইটিং স্কোর। আর বাকি ব্যাটসম্যানদের কেউই রান করতে পারেননি, আর সেটা পারেননি বলেই রানটা একেবারে ধরা- ছোঁয়ার বাইরে চলে যায়নি। উদ্বোধনী জুটিতেই মাত্র ৬.৫ ওভারে ৬৩ রান তুলে নেন অধিনায়ক গিলক্রিস্ট এবং গিবস। গিলক্রিস্ট ২০ বলে ৩ টি বাউন্ডারি এবং ৩টি ছক্কাসহ করেছেন ৩৫। দলের টপ স্কোরার গিবসের ৫৮ রান এসেছে ৪৪ বলে, তাতে বাউন্ডারি ছিল ৬টি এবং ছক্কা দুটো। তৃতীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথও তাদের সঙ্গে তাল মিলিয়ে ২২ বলে দুটো বাউন্ডারি ও দুটো ছক্কায় করেছেন ৩২। কিন্তু এরপরই ছন্দপতন। আর ১২.৫ ওভারে ১২৪ রানে স্মিথ আউট হওয়ার পর বাকি ৪৩ বলে তারা করতে পেরেছে মাত্র ৪৪ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৫০ঘ.