২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিও সুযোগ পেলেন না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজা খেলছেন, সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিল এমন খবরই। আর খবরটা দিয়েছিলেন খোদ বাংলাদেশ দলের সহ-অধিনায়কই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কেপটাউন, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজা খেলছেন, সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিল এমন খবরই। আর খবরটা দিয়েছিলেন খোদ বাংলাদেশ দলের সহ-অধিনায়কই। আগেরদিন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলার সুযোগ না পাওয়ায় ক্রীড়ামোদীরা তাকিয়ে ছিলেন এই ম্যাচটার দিকেই। মাশরাফির খেলা দেখার জন্য টিভি সেটের সামনে আগ্রহ নিয়ে বসে শেষপর্যন্ত এদেশের মানুষকে হতাশই হতে হয়েছে। খেলা শুরুর আগে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে মাশরাফির নামই নেই। এই ম্যাচে টস জিতে হায়দরাবাদ ডেকান চার্জার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে সৌরভ গাঙ্গুলী নয়, ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.