ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রায় ছয় ঘন্টার দীর্ঘ বৈঠকের মাঝপথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে হোটেল শেরাটনের লবিতে নেমে আসলেন নিম্বাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ানিক কোলাসো। সংবাদমাধ্যমকে বললেন, "গত কিছুদিন এখানকার পত্র-পত্রিকার রিপোর্ট আমাদের নজরে এসেছে। কিন্তু আমাদের তরফ থেকে এটুকু বলতে পারি, মিনিমাম গ্যারান্টি অ্যামাউন্ট (ন্যূনতম নিশ্চয়তা মূল্য, চুক্তিতে প্রতিটা সিরিজেরই আলাদা আলাদা মূল্য নির্দিষ্ট করা আছে) খাতে বিসিবি'র কোনো পাওনা নেই।"
কিন্তু বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলগুলোর কাছে বাংলাদেশের খেলা বিক্রি থেকে আয়ের একটা অংশ চুক্তি অনুযায়ী বিসিবিও পায়। ওই খাতেই নিম্বাসের কাছে বড় অঙ্কের অর্থ পাওনা বিসিবির। বৈঠকে এবিষয়ক আলোচনার বিস্তারিত এভাবেই জানালেন বিসিবি'র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, "নিম্বাস একমত হয়েছে যে, আমরা টাকা পাই। কিন্তু ওরা এও বলেছে, বিভিন্ন টেলিভিশনের কাছ থেকে এখনো পাওনা টাকা তারা বুঝে পায়নি। তবে আমরা মানিনি। আমাদের তরফ থেকে ওই টাকা যতো দ্রুত সম্ভব দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। তারা আগামী ৩০ মে'র মধ্যে পাওনা বুঝিয়ে দেবে বলেও কথা দিয়েছে।"
দীর্ঘ সভায় নিত্য নতুন টুর্নামেন্ট আয়োজন করে আয় বাড়ানোর বিষয়টাও আলোচিত হয়েছে বলে জানালেন জালাল। এবং এক্ষেত্রে বিসিবিকে সহায়তা করার আশ্বাসও দিয়েছে নিম্বাস। তাছাড়া আগামী মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট স
bdnews24