২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক আর সারওয়ানের দিন

মাঠের আম্পায়ারদের সাহায্য করতেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রচলন করা হয়েছে ভিডিও রেফারাল পদ্ধতি। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে সাড়া দিয়ে শনিবার ব্রিজটাউন টেস্টের টিভি আম্পায়ার ড্যারিল হার্পার যে দুটি সিদ্ধান্ত দিলেন, তা দেখে রীতিমতো ক্ষিপ্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ জন ডাইসন। তবে তার রাগ খানিকটা কমিয়ে দিয়েছেন রামনরেশ সারওয়ান। অপরাজিত ১৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডকে দারুণ জবাব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। তার ওই ইনিংসে ভর করে ইংল্যান্ডের ৬ উইকেটে ৬০০ রানের জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা তুলেছে ৫ উইকেটে ৩৯৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 04:42 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ব্রিজটাউন, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঠের আম্পায়ারদের সাহায্য করতেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রচলন করা হয়েছে ভিডিও রেফারাল পদ্ধতি। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে সাড়া দিয়ে শনিবার ব্রিজটাউন টেস্টের টিভি আম্পায়ার ড্যারিল হার্পার যে দুটি সিদ্ধান্ত দিলেন, তা দেখে রীতিমতো ক্ষিপ্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ জন ডাইসন। তবে তার রাগ খানিকটা কমিয়ে দিয়েছেন রামনরেশ সারওয়ান। অপরাজিত ১৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডকে দারুণ জবাব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। তার ওই ইনিংসে ভর করে ইংল্যান্ডের ৬ উইকেটে ৬০০ রানের জবাবে প্রথম ইনিংসে স্বাগতিকরা তুলেছে ৫ উইকেটে ৩৯৫ রান। ২৮০ বলে ১৯টি বাউন্ডারিতে সাজানো ওই ইনিংস খেলার পথে কোনো সুযোগই দেননি সারওয়ান। চতুর্থ উইকেটে শিবনারায়ন চন্দরপলকে নিয়ে ১২২ রানের জুটি গড়েছেন তিনি। ৭০ রান করা চন্দরপলের আউট নিয়েই শুরু হয়েছে বিতর্কটা। গ্রায়েম সোয়ানের বলে তার বিরুদ্ধে করা এলবিডব্লুর আবেদন প্রত্যাখ্যান করেছিলেন মাঠের আম্পায়ার, কিন্তু ইংল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট ঘোষণা করেছেন হার্পার। পরে ব্রেন্ডন ন্যাশেরও ঠিক একই পরিণতি হয়েছে, যদিও রিপ্লে দেখে নিশ্চিত হওয়া যাচ্ছিল না কোনো ক্ষেত্রেই, আর রীতি অনুযায়ী এমন ক্ষেত্রে 'বেনিফিট অফ ডাউট' ব্যাটসম্যানেরই প্রাপ্য। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড ১ম ইনিংস : ৬০০/৬ ডি. (স্ট্রাউস ১৪২, বোপারা ১০৪, কলিংউড ৯৬, কুক ৯৪; এডওয়ার্ডস ৩/১৫১) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৯৮/৫ (সারওয়ান ১৮৪*, হাইন্ডস ১৫, চন্দরপল ৭০, ন্যাশ ৩৩, রামদিন ২৫*; সোয়ান ৩/৯২, অ্যান্ডারসন ২/৭৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.