২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন নাফীস, আফতাব

ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য ঘোষিত চূড়ান্ত দলে স্থান পেয়েছেন আইসিএল ফেরত শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য ঘোষিত চূড়ান্ত দলে স্থান পেয়েছেন আইসিএল ফেরত শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদ। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিট না থাকায় দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। মাশরাফি প্রসঙ্গে একদিন আগে বুধবার দলের প্রধান কোচ জেমি সিডন্স বলেছিলেন, শারীরিকভাবে সুস্থ থাকলেও আন্তর্জাতিক ম্যাচে শতভাগ উজাড় করে দিয়ে বোল করার মতো ফিটনেস সে ফিরে পায়নি। তবে ১৮ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখা হয়েছিল। নতুন মুখ হিসেবে দলে স্থান পেয়েছেন পেসার শফিউল ইসলাম। তবে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) ফেরত অলক কাপালি জায়গা পাননি। আইসিসি অননুমোদিত আইসিএল-এ যোগ দেয়ায় নাফীস, আফতাব ও অলকসহ বেশ কয়েকজনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিলো বিসিবি। গত ৬ জুন তারা আইসিএলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানালে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। স্বাগতিক বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আগামী ৪ জানুয়ারি মাঠে গড়াবে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের আরেক দল ভারত। বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মাহমুদুল