২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার টানা তৃতীয় জয়

প্রমীলা জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার অন্য ম্যাচটি জিতেছে রাজশাহী বিভাগীয় দল। দু ম্যাচে এটি তাদের প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রমীলা জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার অন্য ম্যাচটি জিতেছে রাজশাহী বিভাগীয় দল। দু ম্যাচে এটি তাদের প্রথম জয়। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে স্বাগতিক দলের বোলারদের ঘূর্ণিতে ৫৪ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১১ রান আসে নুঝহাত তাসনিয়ার ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। খুলনার অধিনায়ক সালমা খাতুন ১৪ রানে আর শুকতারা ৯ রানে ৩টি করে উইকেট নিয়ে চট্টগ্রামকে ইনিংস ধ্বসিয়ে দেন। পরে রোজিনার হার না মানা ২০ ও অল-রাউন্ডার শুকতারার অপরাজিত ২৬ রান খুলনাকে ১০ উইকেটের জয় এনে দেয়। ওদিকে, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে ফারহানা হক ৭৩, অধিনায়ক পান্না ঘোষ ২৩ ও ববি রানী সরকারের ২২ রানের ইনিংস তিনটি ১৭৪ রানের স্কোর এনে দেয় রাজশাহীকে। শরিফা খাতুন ১০ রানে ৩টি এবং শাহনাজ পারভিন ১৩ রানে নেন দুটি উইকেট। এর জবাবে রাজশাহীর বোলাররা ৭৪ রানেই গুটিয়ে দেয় ঢাকার ইনিংস। সাথীরা জাকির ৬ রানে ৩টি এবং তীথি রানী সরকার ২৪ রানে ২ উইকেট তুলে নিলে ১০০ রানে ম্যাচ জিতে যায় রাজশাহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১৮ ঘ.