২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে আইপিএল খেলতে পারবেন পাকিস্তানিরা

চার পাকিস্তানি ক্রিকেটার উমর গুল, সোহেল তানভির, মিসবাহ উল হক ও কামরান আকমলকে ভারত সরকার অবশেষে ভিসা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ কথা জানানোর পরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কমিশনার ললিত মোদি বলেছেন, আগামী মৌসুমে খেলতে চাইলে পাকিস্তানি ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।" তিনি জানান, যে চারজন ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

নয়া দিল্লী, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার পাকিস্তানি ক্রিকেটার উমর গুল, সোহেল তানভির, মিসবাহ উল হক ও কামরান আকমলকে ভারত সরকার অবশেষে ভিসা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ কথা জানানোর পরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কমিশনার ললিত মোদি বলেছেন, আগামী মৌসুমে খেলতে চাইলে পাকিস্তানি ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।" তিনি জানান, যে চারজন ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। মোদি বলেন, ভিসা পাওয়ার পরও এই চার ক্রিকেটারকে ১৯ জানুয়ারি নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কেননা এই চারজনের দল তাদের জায়গায় অন্য ক্রিকেটার নিয়ে ফেলেছে। ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স মিসবাহ-এর পরিবর্তে রোয়েলফ ভ্যান ডার মারউইকে নিয়েছে। উমর গুলের বদলে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে চার্লস ল্যাঙ্গেভেল্টকে। রাজস্থান রয়্যালস নিয়েছে জোহান বোথাকে, অথচ তারা আগে দলে টেনেছিল আকমল ও তানভিরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৫২ ঘ.