সিডনি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটু ব্যাথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দর্শক হয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ার পেস বোলার বেন হিলফেনহসকে। তার বদলে দলে নেয়া হয়েছে ক্লিন্ট ম্যাককায়কে।
দলের চিকিৎসকরা আশা করেছিলেন অ্যাডিলেডে শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরুর আগেই সেরে উঠবেন হিলফেনহস। কিন্তু এখন তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
গ্যাবায় দুই ইনিংস মিলে ৭০ রানে ৫ উইকেট নেয়ার পাশাপাশি তিনটি ক্যাচ ধরায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনি।
স
bdnews24