কানপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৪৪ রানে হারিয়ে নিজেদের শততম টেস্ট জয়ের আনন্দে ভেসেছে ভারত।
শুক্রবার আগের দিনের ৪ উইকেটে ৫৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে মধ্যাহ্ন বিরতির পরই ২৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে তাদের সবচেয়ে বড় জয়টি এসেছিল ১৯৯৪ সালে, ইনিংস ও ১১৯ রানে।
নিজেদের প্রথম ইনিংসে বীরেন্দর শেবাগ (১৩১), গৌতম গম্ভির (১৬৭) এবং রাহুল দ্রাবিড়ের (১৪৪) সেঞ্চুরিতে ৬৪২ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে শান্তকুমারন শ্রীশান্তের মারাত্মক বোলিংয়ে ২২৯ রানে অল আউট হয়ে ফলোঅনে বাধ্য হয় শ্রীলঙ্কা।
দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরর। পরিণামে থিলান সামারাবীরার ৭৮ ছাড়া বলার মতো একটা ইনিংসও নেই। এ ইনিংসে ৯৮ রানে ৩ উইকেট নেন হরভজন সিং। প্রজ্ঞান ওঝা নেন ২ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া শ্রীশান্ত এ ইনিংসে তুলে নেন তিলকরত
bdnews24