২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ ল্যাঙ্গার

পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। অনেক নতুন মুখ দলে এসেছে। এবার অস্ট্রেলিয়া টেস্ট দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সিডনি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। অনেক নতুন মুখ দলে এসেছে। এবার অস্ট্রেলিয়া টেস্ট দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গারকে। ব্যাটিং কোচ হিসেবে ল্যাঙ্গার টিম নিলসেনের কোচিং দলে কাজ করবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টেস্ট ম্যাচের সময় তিনি থাকবেন মূল ভূমিকায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট বিষয়ক মহা ব্যবস্থাপক মাইকেল ব্রাউন জানান, টেস্টের জন্য ব্যাটসম্যানদের প্রস্তুতিতে ল্যাঙ্গার তার বিশেষজ্ঞ দক্ষতা দিয়ে সহায়তা করবেন। ২০০৬-০৭ মৌসুমে অ্যাসেজ সিরিজের পর ল্যাঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপর সমারসেটের অধিনায়ক হিসেবে তিন মৌসুম খেলে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন এ বছর। ১০৫ টেস্টে ৪৫.২৭ গড়ে তিনি রান করেছেন ৭,৬৯৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৫৪ ঘ.