মুম্বাই, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও গত ২৪ ঘণ্টা ধরে একটানা প্রবল বর্ষণে ভারত-অস্ট্রেলিয়া সপ্তম ও শেষ একদিনের ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। এমন কি, ভেসেও যেতে পারে ম্যাচটি।
আরব সাগরে সৃষ্ট ফিয়ান নামের ঘুর্ণিঝড়টি বুধবার দিনের শেষদিকে উপকূলে আঘাত হানতে পারে। সরাসরি মুম্বাইয়ের ওপর দিয়ে ঝড়টির বয়ে যাওয়ার কথা না থাকলেও শহরের বিভিন্ন স্থান থৈ থৈ করছে পানিতে।
পিটিআই জানায়, যে স্টেডিয়ামে ম্যাচটি হবে সেই ডিওয়াই পাতিলের মাঠে পানি জমে আছে। তবে দু'দলই যথাসময়ে স্টেডিয়ামে পৌঁছেছে। মুম্বাই সময় বিকেল ৫টার মধ্যে খেলা শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।
ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল চারটায়।
সাত ম্যাচের একদিনের সিরিজ এরই মধ্যে অস্ট্রেলিয়া ৪-২ এ জিতে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১০ ঘ.
bdnews24