২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়েছে ভারত

প্রথম ম্যাচ হেরেছিল মাত্র ৪ রানে। সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত তীরে এসে তরী ডোবার সেই জ্বালা ভুলেছে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়ে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি (১২৪) এবং গৌতম গম্ভীর (৭৬) ও সুরেশ রায়নার (৬২) ফিফটির সুবাদে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৪ রান করেছিল তারা। জবাবে মাইক হাসি (৫৩), ভোগস (৩৬) এবং হরিটজ (৩০*) ছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো কিছু করতে না পারায় ৪৮ দশমিক ৩ ওভারে ২৫৫ রান করেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নাগপুর, অক্টোবর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচ হেরেছিল মাত্র ৪ রানে। সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত তীরে এসে তরী ডোবার সেই জ্বালা ভুলেছে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়ে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি (১২৪) এবং গৌতম গম্ভীর (৭৬) ও সুরেশ রায়নার (৬২) ফিফটির সুবাদে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৪ রান করেছিল তারা। জবাবে মাইক হাসি (৫৩), ভোগস (৩৬) এবং হরিটজ (৩০*) ছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো কিছু করতে না পারায় ৪৮ দশমিক ৩ ওভারে ২৫৫ রান করেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা আর প্রভীন কুমার ও ইশান্ত শর্মা পেয়েছেন দুটি করে উইকেট। তবে বলার অপেক্ষা রাখে না, একটা বিষয়ই তৈরি করে দিয়েছিল দু দলের পার্থক্য আর সেটা অবশ্যই ধোনির ১০৭ বলে ৯টি চার ও ৩ টি ছক্কায় সাজানো ১২৪টি রান। বলা বাহুল্য, ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। সংক্ষিপ্ত স্কোর : ভারত ৫০ ওভারে ৩৫৪/৭(ধোনি ১২৪, গম্ভীর ৭৬, রায়না ৬২, শেবাগ ৪০, যুবরাজ সিং ২৩, টেন্ডুলকার ৪, জনসন ৩/৭৫, হিলফেনহাউস ১/৮৩, সিডল ১/৫৫) অস্ট্রেলিয়া ৪৮.৩ ওভারে ২৫৫ (হাসি৫৩, ভোগস ৩৬, হরিটজ ৩০*, ওয়াটসন ১৯, হোয়াইট ২৩, পন্টিং ১২, পেইন ৮, জনসন ২১, হিলফেনহাউস ১৬, জাদেজা ৩/৩৫, প্রভীন কুমার ২/৩৭, ইশান্ত শর্মা ২/৩৪, নেহরা ১/৪০, হরভজন ১/৬২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৫৮ ঘ.