২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স, সিটি ক্লাব, উত্তরা ও ওরিয়েন্ট ক্লাব জিতেছে

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে রোববার জয় পেয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব। ভিন্ন ভিন্ন মাঠে খেলা হলেও প্রতিটি দলই জিতেছে রান তাড়া করে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে রোববার জয় পেয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব। ভিন্ন ভিন্ন মাঠে খেলা হলেও প্রতিটি দলই জিতেছে রান তাড়া করে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাবকে। আগে ব্যাট করে ১৩২ (৩৯.২ ওভার) রান তুলতেই অল-আউট হয় বাংলাদেশ বয়েজ। জবাবে ৩৭ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে (১৩৫) পৌঁছায় উত্তরা। সিটি ক্লাব মাঠে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে হারিয়েছে লালমাটিয়া ক্লাবকে। আগে ব্যাটিংয়ে নেমে ৮৩ রানে অল-আউট হয় লালমাটিয়া। জয়ের জন্য ৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ ওভার ৩ বল পর্যন্ত ব্যাট করতে হয় ওরিয়েন্টকে। জগন্নাথ হল মাঠে যাত্রাবাড়ি ক্রীড়া চক্রকে ৭ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। যাত্রাবাড়ির ৯৩ রানের জবাবে ৩৪.১ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ব্রাদার্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে গোপীবাগ ফ্রেন্ডস স্পোর্টিংকে ১ উইকেটে হারায় সিটি ক্লাব। গোপীবাগের ১৩০ রানের জবাবে শেষ ওভার (৪৯.৫) পর্যন্ত খেলতে হয় সিটি ক্লাবকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৫৬ ঘ.