২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতে অনিশ্চিত যুবরাজ

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সাত ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে যুবরাজ সিং খেলতে পারবেন কি-না তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কারণ, যুবরাজের আঙ্গুলের চোট এখনও পুরোপুরি সারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

বরোদা, অক্টোবর ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ)- রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সাত ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে যুবরাজ সিং খেলতে পারবেন কি-না তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। কারণ, যুবরাজের আঙ্গুলের চোট এখনও পুরোপুরি সারেনি। গত মাসে আঙ্গুলের চোটের জন্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি যুবরাজ। তারপরও তাকে অস্ট্রেলিয়া সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। তবে সিরিজ শুরুর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন,"আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে যুবরাজ দ্বিতীয় ম্যাচে অবশ্যই তৈরি থাকবে।" যুবরাজ ছাড়াও অধিনায়ক ধোনি এবং ব্যাটসম্যান সুরেশ রায়নাও চোট পেয়েছিলেন। তবে ধোনি জানিয়েছেন, দুজনেরই চোটের ব্যাপারটি একেবারেই তুচ্ছ। ওদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শিবিরেও দেখা দিয়েছে চোটসমস্যা। পিঠের চোটের কারণে মাইকেল ক্লার্ককে এ সিরিজের দলে রাখাই হয়নি। এছাড়া দলের প্রথম পছন্দের উইকেট রক্ষক ব্র্যাড হ্যাডিনকেও পাচ্ছে না তারা। আঙ্গুলে অস্ত্রোপচার করানোর পর হ্যাডিন এখন সেরে ওঠার প্রক্রিয়ায়। পেসার নাথান ব্র্যাকেনও হাঁটুর চোটে পড়ে দলের বাইরে। দু বছর আগে ভারত সফরে এসে ৪-২ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮০৮ ঘ.