২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টিতে ৩০ রানে অলআউট !

মিহির দিওয়াকার নিজেও হয়তো ভাবেননি প্রত্যাবর্তনটা এমন অসাধারন হবে। আইসিএল ছেড়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা এই বোলার ৩ ওভার ১ বল করে ৬ রান দিয়ে উইকেট পেয়েছেন ৫টি। তার এমন দুর্দান্ত বোলিংয়ে শহীদ মোস্তাক আলী ট্রফি টুর্নামেন্টে ত্রিপুরা অলআউট হয়ে গেছে মাত্র ৩০ রানে, যা টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে কোনো দলের সর্বনিু রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

নয়া দিল্লী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -মিহির দিওয়াকার নিজেও হয়তো ভাবেননি প্রত্যাবর্তনটা এমন অসাধারন হবে। আইসিএল ছেড়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা এই বোলার ৩ ওভার ১ বল করে ৬ রান দিয়ে উইকেট পেয়েছেন ৫টি। তার এমন দুর্দান্ত বোলিংয়ে শহীদ মোস্তাক আলী ট্রফি টুর্নামেন্টে ত্রিপুরা অলআউট হয়ে গেছে মাত্র ৩০ রানে, যা টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে কোনো দলের সর্বনিু রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল দক্ষিন আফ্রিকার ঘরোয়া দল টাইটানসের। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের অন্যতম আলোচিত দল ডায়মন্ড ঈগলসের বোলিং তোপের মুখে ২০০৩-০৪ মৌসুমে টাইটানস অলআউট হয়েছিল ৪৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯৪০ ঘ.