ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় সেমিফাইনালে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৮ উইকেটে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ৯৫ রান।
৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে (৯৮) পৌঁছে য়ায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। তখনও হাতে ছিল ৩ ওভার চার বল।
চার ম্যাচ জিতে এ গ্র"পের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল খেলাঘর।
ফাইনাল হবে শেরে বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়। সেখানে গাজী ট্যাঙ্কের মুখোমুখি হবে মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠা আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৩৫ ঘ.
bdnews24