ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ভবিষ্যত ক্রিকেট জীবন নিয়ে গুজব যখন ডালপালা মেলছে, ঠিক সেই সময় তিনি নিজেই স্বীকার করলেন, আরেকবার চোট পেলেই ক্রিকেটে তার বিদায়ের ঘন্টা বেজে যাবে।
ডান হাঁটুর অপারেশনের পর সেরে ওঠার জন্য ফ্লিনটফ বর্তমানে দুবাই-এ রয়েছেন। আগামী তিন মাস তিনি সেখানেই অবস্থান করবেন। সেই সঙ্গে আশা করছেন ফিরতে পারবেন ইংল্যান্ডের একদিনের দলে। কিন্তু তিনি যখন নিজের সম্পর্কে মূল্যায়ন করলেন, তখন তা ইংল্যান্ড দলের জন্য মোটেও সুখকর ছিল না।
ফ্লিনটফ বলেন, "আরেকবার আহত হলেই ক্রিকেটকে আমার চিরবিদায় জানাতে হবে।"
সা
bdnews24