ঢাকা, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কা থেকে ওয়ানডে সিরিজ জিতেই দেশে ফিরছে জিপি-বিসিবি একাডেমী দল। বৃহষ্পতিবার তৃতীয় এবং শেষ ম্যাচে শ্রীলঙ্কান ডেভলপমেন্ট স্কোয়াডকে তারা হারিয়েছে ৩ উইকেটে। সুবাদে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-১ এ।
আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কান ডেভলপমেন্ট স্কোয়াডকে ৪১.৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দেওয়ায় মূল অবদান দুই স্পিনারের। বাঁ হাতি স্পিনার আরাফাত সানি মাত্র ২২ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। আর অফস্পিনার নাসিরের শিকার দুই উইকেট। দুটো করে উইকেট নিয়েছেন পেসার জিয়াউর রহমান এবং সাজিদুল ইসলামও।
তবে জিপি-বিসিবি একাডেমী দলের জয়টা যে খুব সহজ হয়েছে তাও নয়। ৪৬.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছাতে তাদের হারাতে হয়েছে ৭ উইকেট। দলকে জয়ের তীরে পৌছে দিতে অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটিং রেখেছে বড় ভূমিকা। ৫৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ২২ রান এসেছে নাসিরের ব্যাট থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24