ঢাকা, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বোলাররা আশা জাগিয়েছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় আবার ডুবেছে বাংলাদেশ, শনিবার ডারউইনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৩ রানে হারিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশই করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ব্যাটসম্যানদের সামনে মাত্র ১৯৯ রান করে ম্যাচ জেতার একটা টার্গেট এনে দিয়েছিলেন বোলার-ফিল্ডাররা। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ১৯৮ রান। কিন্তু জবাব দিতে নেমে আগের দু ম্যাচে ৭৪ ও ১১৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে অলআউট হয়ে গেছেন মাত্র ১২৫ রানে।
এই ১২৫ রানের অর্ধেকেরও বেশি
bdnews24