২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচীতে পরিবর্তন

আগামী নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরসূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সফরসূচী অনুযায়ী প্রায় এক মাসের এই সফর সংক্ষিপ্ত হচ্ছে, তবে মাত্র কয়েকদিন। মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সূচী অনুযায়ী টেস্ট সিরিজ একদিন এগিয়ে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগামী নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরসূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সফরসূচী অনুযায়ী প্রায় এক মাসের এই সফর সংক্ষিপ্ত হচ্ছে, তবে মাত্র কয়েকদিন। মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সূচী অনুযায়ী টেস্ট সিরিজ একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচীতে দুই টেস্ট সিরিজের প্রথমটা ২০ নভেম্বর থেকে হানসি ক্রনিয়ের শহর ব্লুমফন্টেইনে শুরু হওয়ার কথা ছিল। এখন এই টেস্টটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচটির দৈর্ঘ্যও কমে গেছে। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে তিনদিনের ম্যাচটি হয়ে গেছে দু'দিনের। আর সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টেস্টটিও ২৮ নভেম্বরের জায়গায় মাঠে গড়াবে ২৬ নভেম্বর থেকে। ওয়ার্ম আপ ম্যাচ ও টেস্ট সিরিজ ছাড়া সফরের অন্যান্য ম্যাচগুলোর তারিখ অবশ্য অপরিবর্তিতই থাকছে। ৫ নভেম্বর জোহানেসবার্গে দিবা-রাত্রির আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। ৭ নভেম্বর পচেফস্ট্রুমে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিও দিবা-রাত্রির। প্রথম টেস্টের ভেন্যু ব্লুমফন্টেইনে দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। ১২ নভেম্বর শেষ ওয়ানডে ম্যাচটি হবে ইস্ট লন্ডনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.