২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পিটারসন

উপমহাদেশের উইকেটগুলো সাধারণত স্পিন-সহায়ক। আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই দু জন স্পিনারকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এই দু জনের এক জন বাঁহাতি স্পিনার রবিন পিটারসন গত বিশ্বকাপের পর আবার সুযোগ পেলেন ওয়ানডে দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কেপটাউন, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উপমহাদেশের উইকেটগুলো সাধারণত স্পিন-সহায়ক। আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই দু জন স্পিনারকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। এই দু জনের এক জন বাঁহাতি স্পিনার রবিন পিটারসন গত বিশ্বকাপের পর আবার সুযোগ পেলেন ওয়ানডে দলে। দু জন স্পিনারকে দলে রাখা প্রসঙ্গে 'ক্রিকেট সাউথ আফ্রিকা'র প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলার যুক্তি, "টুর্নামেন্টটা উপমহাদেশে হচ্ছে বলে নির্বাচন কমিটি দু জন স্পিনারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। রবিন পিটারসন ও জোহান বোথার কারণে বাঁহাতি ও ডানহাতি (স্পিনারের) বৈচিত্র্য এনে দিয়েছে নির্বাচকদের।" দল নির্বাচন নিয়ে মাজোলার ব্যাখ্যা দেয়ার কারণ স