২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আইসিসি'র অসন্তোষ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঝামেলা যেন শেষই হবার নয়। আয়োজক হিসেবে পাকিস্তানকেই বেছে নেবার পর অনেক তারকা ক্রিকেটার টুর্নামেন্টে অংশ না-ও নিতে পারেন এমন আশঙ্কাকে গুরুত্বই দেয়নি আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আশা ছিল তারপরও জমবে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে জেনে আইসিসি খুব চিন্তিত। এ জন্য সদস্য দেশগুলোর বোর্ডের কাছে ই-মেইল বার্তা পাঠিয়ে অসন্তোষও প্রকাশ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

দিল্লি, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঝামেলা যেন শেষই হবার নয়। আয়োজক হিসেবে পাকিস্তানকেই বেছে নেবার পর অনেক তারকা ক্রিকেটার টুর্নামেন্টে অংশ না-ও নিতে পারেন এমন আশঙ্কাকে গুরুত্বই দেয়নি আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আশা ছিল তারপরও জমবে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে জেনে আইসিসি খুব চিন্তিত। এ জন্য সদস্য দেশগুলোর বোর্ডের কাছে ই-মেইল বার্তা পাঠিয়ে অসন্তোষও প্রকাশ করেছে তারা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ই-মেইল বার্তা পাঠানোর খবরটি জানিয়েছে ক্রিকেটনির্ভানা ডটকম নামের অন্য একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে। ওয়েবসাইটটি জানতে পেরেছে, ই-মেইলবার্তায় আইসিসি লিখেছে, সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সাতদিনের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করে আইসিসির নিয়ম লঙ্ঘন করা হয়েছে। অভিযোগটা মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর বিরুদ্ধেই, কেননা তারাই ২৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের আয়োজক। আয়োজনের খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবারই বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আর ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)-র কর্মকর্তারা বৈঠকে বসছেন। তার আগে আইসিসির এই ই-মেইল। স্বাভাবিক কারণেই প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি বিসিসিআই। বিসিসিআই'র এক সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরের দিন চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলেও তাতে আইসিসির নিয়ম লঙ্ঘিত হয়না, কারণ, আইসিসির নিয়মে শুধু দ্বি-পাক্ষিক সিরিজ বা জাতীয় দলগুলোকে নিয়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনেই বাধা আছে। চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু ঘরোয়া ক্লাবগুলোকে নিয়ে আয়োজন করা হবে, তাতে আইসিসির নিয়ম লঙ্ঘন বা চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল স