২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজন্তা মেন্ডিসের পদোন্নতি

এবারের এশিয়া কাপ একেবারে বদলে দিয়েছে তার জীবন। ছিলেন অখ্যাত, অথচ ফাইনালে ১৩ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে বিশাল পরাজয় আর শ্রীলঙ্কাকে চতুর্থ শিরোপা উপহার দিয়ে রাতারাতিই অজন্তা মেন্ডিস হয়ে গেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে আতঙ্ক জাগানো বিখ্যাত এক ক্রিকেটার। সেই ফাইনাল এবং এশিয়া কাপের সেরা ক্রিকেটার হয়ে বুধবারই দেশে ফিরেছেন মেন্ডিস আর ফিরেই পেয়েছেন নতুন সুখবর। ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পুরস্কার হিসেবে সেনাবাহিনীর চাকরিতে পদোন্নতি হয়েছে তার!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

কলম্বো, ৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)