২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে বৃষ্টির আগে ইমরুলের লড়াই

বৃষ্টি ম্যাচের প্রথমদিনে একটা বলও হতে দেয়নি। লাফবোরোতে ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির হানায় বন্ধ আছে খেলা। তার আগে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টসজয়ী বাংলাদেশ 'এ' দল ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১৫ রান। ইমরুল কায়েস করেছেন সর্বোচ্চ ৬২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বৃষ্টি ম্যাচের প্রথমদিনে একটা বলও হতে দেয়নি। লাফবোরোতে ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির হানায় বন্ধ আছে খেলা। তার আগে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টসজয়ী বাংলাদেশ 'এ' দল ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১৫ রান। ইমরুল কায়েস করেছেন সর্বোচ্চ ৬২ রান। এই বাঁ হাতি ওপেনার ছাড়া আর কেউই সুবিধে করে উঠতে পারেননি। অন্য ওপেনার এবং অধিনায়ক জুনায়েদ সিদ্দিকী আউট হয়ে গেছেন মাত্র ৪ রান করেই। রাজিন সালেহ (১৬) ও নাদীফ চৌধুরীও (১২) যেতে পারেননি বেশিদূর। এ কারণেই ইমরুলের ১০৪ বলে ৬২ রানের ইনিংসটা জ্বলজ্বল করছে আরো বেশি। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় উইকেটে ছিলেন নাঈম ইসলাম (৭*) ও ধীমান ঘোষ (৪*)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.