২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ 'এ' দল ঘোষণা

একইদিনে চার চারটি দল ঘোষণা! এর আগে সম্ভবত এমনটা ঘটেনি। মঙ্গলবার নির্বাচকরা এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলই শুধু নয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দুটো আলাদা বাংলাদেশ 'এ' দলও ঘোষণা করেছেন। ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের দলে অবশ্য জাতীয় দলের খেলোয়াড়দের ছড়াছড়ি। পাকিস্তানে এশিয়া কাপ খেলেই তাই জাতীয় দলের অনেককে ছুটতে হবে ইংল্যান্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একইদিনে চার চারটি দল ঘোষণা! এর আগে সম্ভবত এমনটা ঘটেনি। মঙ্গলবার নির্বাচকরা এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলই শুধু নয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দুটো আলাদা বাংলাদেশ 'এ' দলও ঘোষণা করেছেন। ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের দলে অবশ্য জাতীয় দলের খেলোয়াড়দের ছড়াছড়ি। পাকিস্তানে এশিয়া কাপ খেলেই তাই জাতীয় দলের অনেককে ছুটতে হবে ইংল্যান্ডে। ইংল্যান্ড সফরের 'এ' দলে জাতীয় দলের খেলোয়াড়ের আধিক্যের কারণ জানতে চেয়ে প্রধান নির্বাচক রফিকুল আলমের কাছ থেকে পাওয়া গেল এরকম উত্তর, "সামনেই আমাদের অস্ট্রেলিয়া সফর। ওই সফরের জন্য প্রস্তুত হওয়ার জন্যই আসলে এই দলে বেশি জাতীয় দলের খেলোয়াড় রাখা হয়েছে।" এ কারণে আগামী কিছুদিন দারুণ ব্যস্ত সময় কাটবে তামিম ইকবাল, নাজিমউদ্দিন, রাকিবুল হাসান, মুশফিকুর রহিম এবং ডলার মাহমুদের। ত্রিদেশীয় সিরিজের পর তারা পাকিস্তানে এশিয়া কাপ খেলে যাবেন ইংল্যান্ডে। এশিয়া কাপের দলে থাকা বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলও সঙ্গী হবেন তাদের। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে সাকিব আল হাসান ঢাকা থেকে যাবেন ইংল্যান্ডে, 'এ' দলের হয়ে খেলতে। আর বাংলাদেশ 'এ' দল আয়ারল্যান্ড যাবে ২০ জুন। আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ 'এ' দল : জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, অলক কাপালি, জহুরুল ইসলাম অমি, নাদীফ চৌধুরী, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, রুবেল হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, মাহবুবুল আলম রবীন, আরাফাত সানি এবং নাজমুল হোসেন। রিজার্ভ : নাজমুস সাদাত, ফরহাদ হোসেন, সগীর হোসেন পাভেল, দেলোয়ার হোসেন এবং সাজিদুল ইসলাম। ইংল্যান্ড সফরে স্বাগতিক অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচশেষে দেশে ফিরে আসবেন যারা : শামসুর রহমান শুভ, নাদীফ চৌধুরী, ধীমান ঘোষ, জহুরুল ইসলাম অমি, ইমরুল কায়েস, সোহরাওয়ার্দী শুভ, আরাফাত সানি এবং মাহবুবুল আলম রবীন। ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ 'এ' দল : জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল, নাজিমউদ্দিন, রাকিবুল হাসান, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, অলক কাপালি, রাজিন সালেহ, মোশাররফ হোসেন রুবেল, সাজিদুল ইসলাম, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, রুবেল হোসেন, সৈয়দ রাসেল এবং সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২১৪০ ঘ.