২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুক আর স্ট্রাউসকে ফেরাতে পেরেছে নিউজিল্যান্ড

শনিবার বৃষ্টির জন্য বলতে গেলে সারাদিনই খেলা না হওয়ায় প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। আগের দিন ২৭৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। ম্যাচের চতুর্থ দিনে অবশ্য প্রকৃতি বিরূপ আচরন করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

লন্ডন, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শনিবার বৃষ্টির জন্য বলতে গেলে সারাদিনই খেলা না হওয়ায় প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। আগের দিন ২৭৭ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। ম্যাচের চতুর্থ দিনে অবশ্য প্রকৃতি বিরূপ আচরন করেনি। সুবাদে অ্যালেস্টার কুক (৬১) আর অ্যান্ড্রু স্ট্রাউসের (৬৩) ফিফটির সহায়তায় লাঞ্চের আগে ২ উইকেটে ১৪৮ রান করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা ১২৯ রান পিছিয়ে। ম্যাচ ড্র হবে -- এটা আগে-ভাগেই বলে দেয়ায় খুব একটা ঝুঁকি আছে কি? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭৪৩ ঘ.