জোহানেসবার্গ, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকমাস ধরে গ্রায়েম স্মিথের দলের যা পারফরম্যান্স তাতে 'এ মুহুর্তে কে সেরা' --- প্রশ্নটা উঠছেই। ম্যাকগ্রা,ওয়ার্ন, গিলক্রিস্টদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার দাপট কমছে। অন্যদিকে ক্রমোন্নতির ধারায় ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে টেস্ট ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের পথেও এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। অবশ্য র্যাঙ্কিংয়ে সেরা মানেই আসল সেরা কিনা এ বিতর্ক ছিল, আছে, থাকবেও। শুধু মুখোমুখি লড়াইয়েই হতে পারে সে বিতর্কের অবসান। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে সে সুযোগই আসছে। তখন তিন টেস্ট, পাঁচ ওয়ানডে আর দুটো প্রো-টোয়েন্টি টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরসূচি
টেস্ট সিরিজ
২৬ ফেব্র"য়ারি -- ২ মার্চ, ১ম টেস্ট, জোহানেসবার্গ
৬ -- ১০ মার্চ, ২য় টেস্ট, ডারবান
১৯ -- মার্চ, ৩য় টেস্ট, কেপটাউন
প্রো টোয়েন্টি টোয়েন্টি সিরিজ
২৭ মার্চ, ১ম প্রো টোয়েন্টি, জোহানেসবার্গ
২৯ মার্চ, ২য় প্রো টোয়েন্টি, সেঞ্চুরিয়ন
ওয়ানডে সিরিজ
৩ এপ্রিল, ১ম ওয়ানডে, ডারবান
৫ এপ্রিল, ২য় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
৯ এপ্রিল, ৩য় ওয়ানডে, কেপটাউন
১৩ এপ্রিল, ৪র্থ ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
১৭ এপ্রিল, ৫ম ওয়ানডে, জোহানেসবার্গ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০৩৩ ঘ.
bdnews24