২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা

এ ম্যাচ জিতলেই বাংলাদেশ হোয়াইটওয়াশ আর তা হলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্বের এক নাম্বার হওয়া সারা। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে সে হিসেব মিলিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা দল তারাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, ১৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এ ম্যাচ জিতলেই বাংলাদেশ হোয়াইটওয়াশ আর তা হলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্বের এক নাম্বার হওয়া সারা। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে সে হিসেব মিলিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা দল তারাই। বাংলাদেশের দেয়া ১৪৪ রানের জয়ের লক্ষ্য ১৫.৪ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে গ্রায়েম স্মিথের দল (১৪৭/৩)। ৬৮ রানের হার না মানা ইনিংস খেলে এ জয়ে নেতৃত্ব দিয়েছেন স্মিথ নিজেই। গিবস (১০) আর পিটারসেন (২৪) তেমন কিছু করতে না পারলেও ৩৭ বলে ৪০ রান করে অধিনায়ককে ভালো সঙ্গ দিয়েছেন ডি ভিলিয়াস। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অ্যালবি মরকেল। ম্যান অব দ্য সিরিজ গ্রায়েম স্মিথ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এ ম্যাচেও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বেই (!) ব্যর্থতার আরেকটি করুণ কাহিনী রচনা করে বাংলাদেশ। ৪২.৫ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট। ইনিংসে ব্যাটসম্যানদের ঝটিকা মাঠ সফরের চিত্রটি চমৎকার ফুটে উঠেছে স্কোরকার্ডে। তামিম ইকবাল ৮, শাহরিয়ার নাফীস ২৫, নাজিমুদ্দীন ২০, আশরাফুল ৯, গত ম্যাচে রেকর্ড পার্টনারশিপ গড়ে দলকে দেড়শ পার করা সাকিব আল হাসান ও রাকিবুল হাসান এবার ফিফটি না করলেও রানে একেবারে সমান