২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেনের পাশে দাঁড়ালেন গিলক্রিস্ট

ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে তিরস্কার করতে পারে, তার নিন্দায় মুখর হতে পারেন কেউ কেউ, তাই বলে ম্যাথু হেইডেন বন্ধুহীন নন। হরভজনের সঙ্গে বাকযুদ্ধে তার পাশে দাঁড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সিডনি, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে তিরস্কার করতে পারে, তার নিন্দায় মুখর হতে পারেন কেউ কেউ, তাই বলে ম্যাথু হেইডেন বন্ধুহীন নন। হরভজনের সঙ্গে বাকযুদ্ধে তার পাশে দাঁড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। হরভজনকে 'জঘণ্য আগাছা' বলায় গত বুধবারই হেইডেনকে তিরস্কার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার আগে হরভজন তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, কোনো প্রতিপক্ষই হেইডেনকে পছন্দ করে না। পাশাপাশি ভারতীয় স্পিনার অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনারকে ধিক্কার দিয়েছিলেন ১৯ বছর বয়সী ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে মল্লযুদ্ধে আহ্বান জানানোয়। গিলক্রিস্ট সে বিষয়ে কিছু বলেননি। প্রতিপক্ষের কাছে হেইডেন অপ্রিয়