২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বদলে শ্রীলঙ্কাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

ভারতীয়রা সফর বাতিল করতে পারে, এমন একটা আভাস ছিল আগে থেকেই। বিকল্প ব্যবস্থার কথা তাই আগে থেকেই ভেবে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সফরটা আনুষ্ঠানিকভাবে বাতিল হওয়ার পর পরই সেই বিকল্প ব্যবস্থার দিকে হাত বাড়িয়েছে তারা। ভারতের বদলে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে সফরে যাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

নয়াদিল্লী, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয়রা সফর বাতিল করতে পারে, এমন একটা আভাস ছিল আগে থেকেই। বিকল্প ব্যবস্থার কথা তাই আগে থেকেই ভেবে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সফরটা আনুষ্ঠানিকভাবে বাতিল হওয়ার পর পরই সেই বিকল্প ব্যবস্থার দিকে হাত বাড়িয়েছে তারা। ভারতের বদলে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে সফরে যাওয়ার। পিসিবির প্রধান নির্বাহী সেলিম আলতাফ জানিয়েছেন, তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কাকে এরই মধ্যে আমন্ত্রণ পাঠিয়ে দেওয়া হয়েছে। "ব্যাপারটা (ভারতের বাতিল করা) আমাদের জন্য হতাশাজনক, কিন্তু আমরা এ রকমই কিছু আশা করছিলাম" - বলেছেন আলতাফ। তিনি জানিয়েছেন, "ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে তারা এই সিরিজটি খেলতে পারছে না তবে পরিস্থিতির উন্নতি হলে তারা এনিয়ে আলোচনা করবে।" মুম্বাইয়ে সা