ব্লুমফন্টেইন, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুলদের স্ট্রোক খেলার অসাধারণ ক্ষমতা নিয়ে কারো মনে প্রশ্ন নেই। এমনকি নেই কেপলার ওয়েসেলসের মনেও। তবে তাদের এই সামর্থ্যরে প্রয়োগটা বল্গাহীন হয়ে যায় বলেই যে টেস্ট ক্রিকেটে বেশিরভাগ সময় তারা প্রতিপক্ষের বোলারদের সহজ শিকার, এরসঙ্গেও একমত দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। অথচ একটু কাটছাঁট করে সহজাত এই ক্ষমতা দিয়েই বাংলাদেশের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
মোহাম্মদ আশরাফুলদের স্ট্রোক খেলার অসাধারণ ক্ষমতা নিয়ে কারো মনে প্রশ্ন নেই। এমনকি নেই কেপলার ওয়েসেলসের মনেও। তবে তাদের এই সামর্থ্যরে প্রয়োগটা বল্গাহীন হয়ে যায় বলেই যে টেস্ট ক্রিকেটে বেশিরভাগ সময় তারা প্রতিপক্ষের বোলারদের সহজ শিকার, এরসঙ্গেও একমত দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। অথচ একটু কাটছাঁট করে সহজাত এই ক্ষমতা দিয়েই বাংলাদেশের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
আউটস্যুরেন্স ওভালে বৃহষ্পতিবার ধারাভাষ্যের ফাঁকে এসে বাংলাদেশের সাংবাদিকদের বলে গেলেন "এটা তো এমন কঠিন কিছু নয়। নিজের সীমাটা বুঝে খেললেই হয়। কিছু শট বাদ দেওয়ার পরেও তো আরো কিছু স্ট্রোক থেকে যায় যেগুলো তারা ভালো খেলে। টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক খেলার জন্য ওগুলোই যথেষ্ট। তবে সেজন্য ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের গেম প্ল্যান এক হলে চলবে না।"
অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত আশরাফুলের যা পারফরম্যান্স, সেটাকেও ঠিক চলনসই বলে মনে হচ্ছে না ওয়েসেলসের, "অধিনায়ক হলে আপনার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে। আর অধিনায়ক যদি হন ব্যাটসম্যান, তাহলে রান করার দিক থেকে দলের সেরাদের একজনও হতে হবে তাকে। এজন্য আমি মনে করি টেস্ট ক্রিকেটে আশরাফুলের আরো কিছুটা রক্ষণশীল হওয়া দরকার। এই মুহুর্তে বোধহয় ওর অ্যাভারেজ ২৪। অথচ ও যেরকম ক্রিকেটার তাতে এতোদিনে আশরাফুলের অ্যাভারেজ ৪০ হওয়া উচিত ছিল। টেস্টে আরো লম্বা সময় ব্যাট করার প্রস্তুতি থাকতে হবে ওর। এটাও মানতে হবে টেস্টে একটা সেঞ্চুরি পেতে কমপক্ষে দুটো সেশন লাগে। বুঝতে হবে, ওয়ানডেতে শর্ট বল ও যেভাবে খেলে টেস্টে সেভাবে খেলা যায় না।"
অবশ্য আশরাফুলের নেতৃত্বগুণ মূল্যায়ন করতে গিয়ে একটু কষ্টই হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, দু'দেশের হয়েই টেস্ট খেলা এই সাবেক ওপেনারের, "ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার মতো অবস্থায় খুব কমই যায় সে। এজন্য ওর অধিনায়কত্ব বিচার করার কাজটা সহজ নয়। তবে এটুকু বলতে পারি দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া যতো সহজ, আশরাফুলের জন্য ততোটাই কঠিন। কারণ ওর দল নিয়মিত জিতছে না। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইন, কয়েকজন উঁচুমানের ফাস্ট বোলার ও অলরাউন্ডার ওর দলে নেই।"
বাংলাদেশের সবচেয়ে বড় দূর্বলতার জায়গা এটাকেই মনে করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট অধিনায়ক , "টেস্ট জিততে হলে আপনার প্রথমে প্রতিপক্ষকে অলআউট করতে হবে। বিশেষ করে দেশের বাইরে খেলতে আসলে আপনার খুব ভালো একটা পেস অ্যাটাকও থাকতে হবে। এমন বোলার থাকতে হবে যারা কিনা উইকেট নেবে এবং প্রতিপক্ষের টপঅর্ডার ধসিয়ে দেবে। এরপর আপনার ব্যাটসম্যানদের স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে হবে। রেকর্ড বলছে এই দুটোর কোনোটাই করার সামর্থ্য বাংলাদেশের এখনো নেই। তারওপর তারা আবার স
bdnews24