২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা

টার্গেট ৩৫৯ রান, কিন্তু তামিম ইকবাল যে ভাবে শুরু করেছিলেন সেটাকে অসম্ভব মনে হচ্ছিল না মোটেই। মাত্র ২২ বলে ৪১ রান করে তার বিদায়ে অবশ্য থেমে গেছে সেই ঝড়, আর সেখানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ২৩০ রান করে অলআউট হয়ে গেছে বাংলাদেশ, রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 08:11 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

বেনোনি, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টার্গেট ৩৫৯ রান, কিন্তু তামিম ইকবাল যে ভাবে শুরু করেছিলেন সেটাকে অসম্ভব মনে হচ্ছিল না মোটেই। মাত্র ২২ বলে ৪১ রান করে তার বিদায়ে অবশ্য থেমে গেছে সেই ঝড়, আর সেখানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ২৩০ রান করে অলআউট হয়ে গেছে বাংলাদেশ, রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটা অবশ্য আসলে শেষ হয়ে গেছে আরো আগেই, টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে স্বাগতিকরা ৪ উইকেটে ৩৫৮ রান তোলার পরে। তামিমের ইনিংসটা কেবল মরীচিকার মতোই অসম্ভব এক স্বপ্ন দেখাচ্ছিল। ডেল স্টেইনের করা প্রথম ওভার থেকে ৪ রান নেওয়ার পর জোহান লউয়ের দ্বিতীয় ওভারে চারটি বাউন্ডারিসহ ২০ রান তুলে নিয়েছেন এই বাঁহাতি। স্টেইনের করা তৃতীয় ওভারে মেরেছেন একটি ছক্কা, আর পঞ্চম ওভারের প্রথম তিনটি বলকে সীমানার বাইরে পাঠানোর পর শেষ বলে আরেকটি বিগ হিট নিতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্কোয়ার লেগে। বাংলাদেশের স্কোর তখন ৪৬/১, এর ৪১ রানই এই তামিমের। কিন্তু তার বিদায়ের পরই থেমে গেছে সব ঝড়। তার ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস হেঁটেছেন একেবারেই উল্টোপথে, ইয়োহান বোথার প্রথম বলেই বোল্ড হয়ে যাওয়ার আগে ১৪ রান করতে তিনি খেলে ফেলেছেন ৩৮ বল! আর এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচেই দারুণ এক হাফসেঞ্চুরি করা আশরাফুল যথারীতি পরের ম্যাচে ব্যর্থ, ৫ রান করে বোথাকেই রিটার্ন ক্যাচ দিয়েছেন তিনি। আর তারপর রকিবুল হাসান (৪) হয়েছেন রানআউটের শিকার। একপ্রান্তে এই আসা-যাওয়ার মিছিলের মধ্যে অবিচল ছিলেন জুনায়েদ (৪৭), কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরিটা যখন পাওনা মনে হচ্ছিল তখনই বোথার তৃতীয় শিকারে পরিণত হয়েছেন তিনি। এরপর সাকিব আল হাসান আর নাঈম ইসলাম দুই অঙ্কের স্কোর করেছেন, কিন্তু তাদের খেলা দেখে একটিবারের জন্যও মনে হয়নি জয়ের কথা ভাবছেন। ৩৩ বলে ১৭ রান করে স্টেইনের বলে বোল্ড হয়েছেন সাকিব, নিজের শেষ ওভারে নাঈমকে বোল্ড করে তৃতীয় উইকেট পেয়েছেন এই ফাস্ট বোলার। ১৬ রান করতে ২২ বল খেলেছেন নাঈম। নবম উইকেটে মাশরাফি বিন মর্তুজা আর আব্দুর রাজ্জাকের ৫৩ রানের জুটি বাংলাদেশকে পার করিয়েছে দুশ'। কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে কিছুটা। রানার নিয়ে ব্যাট করে ২২ বলে ৩৪ রানের ইনিংসে দুটি ছক্কা আর চারটি বাউন্ডারি মেরেছেন মাশরাফি, রাজ্জাকও (৩০ বলে অপরাজিত ২০) মেরেছেন একটি বিশাল ছক্কা যাতে বল গিয়ে আছড়ে পড়েছে গ্যালারির ছাদে। বেনোনির উইলোমুর পার্কে আগে ব্যাট করা দল কখনো জিততে পারে নি এর আগে, এই পরিসংখ্যান মনে রেখেই কি না