২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দল ফিরছে শুক্রবার, সঙ্গে থাকছেন না সিডন্স

ব্যর্থতার ধারা অব্যাহত ছিল গোটা টেস্ট সিরিজেই। নিউজিল্যান্ড থেকে তাই বলার মতো কিছু নিয়ে ফিরতে পারছেন না মোহাম্মদ আশরাফুলরা। হতাশার এই সফরশেষে শুক্রবার দুপুরে দেশে ফিরছেন তারা। তবে দেশ ফিরতি ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে নেই জেমি সিডন্স। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজ শেষে বাংলাদেশ দলের কোচ তাই ছূটি কাটাতে গেছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যর্থতার ধারা অব্যাহত ছিল গোটা টেস্ট সিরিজেই। নিউজিল্যান্ড থেকে তাই বলার মতো কিছু নিয়ে ফিরতে পারছেন না মোহাম্মদ আশরাফুলরা। হতাশার এই সফরশেষে শুক্রবার দুপুরে দেশে ফিরছেন তারা। তবে দেশ ফিরতি ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে নেই জেমি সিডন্স। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজ শেষে বাংলাদেশ দলের কোচ তাই ছূটি কাটাতে গেছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। জানুয়ারি মাসের শেষ অবধি ছুটিতে থাকবেন সিডন্স। দেশে ফেরার পর ক্রিকেটাররাও চলতি মাসের বাকি সময়টাতে বিশ্রাম পাচ্ছেন। এরপর ফেব্র"য়ারির শুরুতেই নেমে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে। দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে গ্রায়েম স্মিথের দল ঢাকায় আসছে ১৪ ফেব্র"য়ারি। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরুর সম্ভাব্য তারিখ ১ ফেব্র"য়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু তেমনই জানালেন, "সম্ভবত ১ ফেব্র"য়ারি থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজের ক্যাম্প শুরু হবে। জেমি সিডন্স ছুটি কাটিয়ে ফেরার পর তার সঙ্গে আলোচনাসাপেক্ষে দুয়েকদিন এদিক-সেদিক হতেও পারে।" এদিকে আবার ব্রাদার্স মামলা প্রত্যাহার করে নেওয়ায় প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর তোড়জোর শুরু হয়েছে। ফেব্র"য়ারিতেই তা মাঠে গড়ানোর কথা। কিন্তু প্রস্তুতি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিলিয়ে আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের মিস করবে। দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ার পর আসছে আয়ারল্যান্ড। সবমিলিয়ে তাই লিগের আকর্ষণ কমে যাওয়াই স্বাভাবিক। একই সঙ্গে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশেরও (সিসিডিএম) চেয়ারম্যান লিপু বললেন, "পরপর দুটো সিরিজ আছে। তাই শুরু থেকে সিংহভাগ সময়ই প্রিমিয়ার লিগ জাতীয় ক্রিকেটারদের পাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.