২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা

এবারও জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। ক্রিকেট বোর্ড নতুন পৃষ্ঠপোষকের জন্য যে টেন্ডার আহ্বান করেছিল তাতে একমাত্র তারাই অংশগ্রহন করেছে। আর সেই সুবাদে গত কয়েক মৌসুমের মতো এবারও জাতীয় ক্রিকেট লিগ হবে তাদের নাম গাায়ে জড়িয়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---এবারও জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। ক্রিকেট বোর্ড নতুন পৃষ্ঠপোষকের জন্য যে টেন্ডার আহ্বান করেছিল তাতে একমাত্র তারাই অংশগ্রহন করেছে। আর সেই সুবাদে গত কয়েক মৌসুমের মতো এবারও জাতীয় ক্রিকেট লিগ হবে তাদের নাম গাায়ে জড়িয়েই। ক্রিকেট বোর্ড মোবাইল কোম্পানিসহ প্রায় ২৫টি কোম্পানিকে স্পনসরশিপের জন্য চিঠি লিখেছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। টেন্ডারের শেষদিন ছিল রোববার, কিন্তু বাক্স খুলে দেখা যায় একটাই টেন্ডার জমা পড়েছে এবং সেটা পুরনো প্রতিষ্ঠানেরই। হতাশার বিষয়, কিন্তু আশার দিকটা হলো যে এবারের প্রস্তাবে ইস্পাহানি মির্জাপুর চা টাকার অংকটা গতবারের চেয়ে ৫ লাখ বাড়িয়ে ৩৫ লাখ করেছে। তার মানে এবারও জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক তারাই থাকছে! ংক্রিকেট বোর্ডের মার্কেটিং কমিটির প্রধান সেলিম ভুঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সেটা নিশ্চিত করে জানিয়েছেন,''একমাত্র তারাই টেন্ডারে অংশ নিয়েছে। এখন সময়ও যেহেতু খুব বেশি নেই, কাজেই আমরা তাদের প্রস্তাবটাই গ্রহন করে নিচ্ছি।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.