২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইনজুরিতে আব্দুর রাজ্জাক

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের জন্য আরেকটি দুঃসংবাদ। ১৩ সেপ্টেম্বর জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এর মাত্র পাঁচদিন আগে ইনজুরিতে পড়েছেন দলের স্পিন আক্রমণের সেরা অস্ত্র আব্দুর রাজ্জাক রাজ। শনিবার সেঞ্চুরিয়নে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আর বলই করতে পারেননি এই বাঁ হাতি স্পিনার। ২ ওভার বোলিং করে মাত্র ৬ রান খরচায় দুটো উইকেট তুলে নেওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হয় তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের জন্য আরেকটি দুঃসংবাদ। ১৩ সেপ্টেম্বর জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এর মাত্র পাঁচদিন আগে ইনজুরিতে পড়েছেন দলের স্পিন আক্রমণের সেরা অস্ত্র আব্দুর রাজ্জাক রাজ। শনিবার সেঞ্চুরিয়নে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আর বলই করতে পারেননি এই বাঁ হাতি স্পিনার। ২ ওভার বোলিং করে মাত্র ৬ রান খরচায় দুটো উইকেট তুলে নেওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হয় তাকে। এ জন্য তাকে কমপক্ষে চারদিন মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। কেনিয়ায় চার জাতির টুর্নামেন্ট শুরুর আগেও ইনজুরির ঝামেলায় পড়েছিল বাংলাদেশ দল। ডান হাতের তর্জনী ভেঙ্গে ফেলেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই ধাক্কা সামলে উঠেছে দল। শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেও খেলেছেন সাকিব। কিন্তু এই ম্যাচেই আবার ইনজুরিতে পড়লেন রাজ্জাক। আপাতত তার ইনজুরির ভয়াবহতা নিয়ে বিস্তারিত জানাতে পারছেন না লিপু। শনিবার বাংলাদেশ দলের সঙ্গে যোগাযোগের পরপরই টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেছেন, "এই কিছুক্ষণ আগে টিম ম্যানেজমেন্ট রাজ্জাকের ইনজুরির বিষয়টা আমাকে এসএমএস করে জানিয়েছে। বলা হয়েছে ওকে চারদিন মাঠের বাইরে থাকতে হবে। বিস্তারিত আর তেমন কিছুই জানি না। এখন খবর নিয়ে দেখতে হবে রাজ্জাকের ইনজুরিটা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ওর খেলা অনিশ্চিত করে দেওয়ার মতো কিনা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১৫ঘ.