২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে ফিরছেন ব্রায়ান লারা

ক্রিকেট ছাড়লেই কি আর ক্রিকেটে ছাড়ে! ব্রায়ান লারা ক্রিকেট ছেড়েছেন, কিন্তু ক্রিকেট তাকে ছাড়েনি। বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই জীবন্ত কিংবদন্তী ব্যাটসম্যান। কিন্তু লারা ক্রিকেটে ফিরছেন। আর সেটা জাতীয় দলের হয়ে না হলেও এক ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেটই। সোমবার নয়াদিল্লীতে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)-এর আয়োজকরা জানিয়েছেন বিদেশী খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বড় নামটিই ব্রায়ান লারার। লারা শুধু খেলবেনই না, দলগুলোর একটির নেতৃত্বও দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

নয়াদিল্লী, ২৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্রিকেট ছাড়লেই কি আর ক্রিকেটে ছাড়ে! ব্রায়ান লারা ক্রিকেট ছেড়েছেন, কিন্তু ক্রিকেট তাকে ছাড়েনি। বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই জীবন্ত কিংবদন্তী ব্যাটসম্যান। কিন্তু লারা ক্রিকেটে ফিরছেন। আর সেটা জাতীয় দলের হয়ে না হলেও এক ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেটই। সোমবার নয়াদিল্লীতে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)-এর আয়োজকরা জানিয়েছেন বিদেশী খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বড় নামটিই ব্রায়ান লারার। লারা শুধু খেলবেনই না, দলগুলোর একটির নেতৃত্বও দেবেন। আইসিএল-এর স্পন্সর ইসেল গ্র"প লারার একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে লারা বরেছেন, "আমাকে বেশিদিন ক্রিকেট থেকে দূরে রাখতে পারবেন না, আর দারুণ এই অভিযাত্রায় যোগ দিয়ে আমি আবার খেলায় ফিরছি।" এছাড়া সাবেক ভারতীয় অলরাউন্ডার মদন লালকে দিল্লী দলের কোচ এভং বালবিন্দর সিং সান্ধুকে একাডেমির পরিচালক হিসেবে ঘোষণা দিয়েছে আয়োজকরা। লারা যে আইসিএল এ আসছেন সেটা গত মে মাসেই শোনা গিয়েছিল। ইসেল গ্র"পের অন্তর্ভুক্ত জি স্পোর্টস বিদেশী ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে টুয়েন্টি টুয়েন্টি ধাচের বার্ষিক টুর্নামেন্টটি চালু করার ঘোষণা দিয়েছে মে মাসে। জল্পনা আছে শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রার মতো ক্রিকেটাররাও খেলবে এতে। সাবেক ভারতীয় টেস্ট খেলোয়াড় ও নির্বাচক রাজেশ চৌহান ও প্রনব রায় আইসিএল-এর জন্য প্রতিভা অন্বেষনে নামবেন। তারা সঙ্গী হয়েছেন কপিল দেব, কিরন মোরে ও সন্দীপ পাতিলের। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য ব্যাপারটা ভালো চোখে দেখছেন না। তারা আইসিএলকে কোনো ধরণের স্বীকৃতি দিতে নারাজ। পাশাপাশি এক বিতর্কিত সিদ্ধান্তে জাতীয় দলের খেলোয়াড় ও বেতনভুক্ত সাবেকদের এই প্রতিযোগিতার সঙ্গে কোনো ধরণের সম্পর্ক রাখায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন আইসিএল-কে তারা স্বীকৃতি দেবেন না কারণ কোনো রাজ্য সংস্থাই এর পক্ষে নয়। বলেছেন, "আমরা আমাদের সমান্তরাল কোনো কাঠামো চাই না। আমাদের একটা নীতি আছে এবং এ নিয়ে দ্বিতীয়বার ভাবার কিছু নেই।" এছাড়া কপিল দেবকে হুশিয়ারি দেওয়া হয়েছে আইসিএল-এর বোর্ড সদস্য এবং জাতীয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যান পদের একটিকে বেছে নিতে। আইসিএল শিগগিরই আরো খেলোয়াড় ও টুর্নামেন্টের ভেন্যুর নাম ঘোষণা করবে বলে জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪০৭ঘ.