২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাঙ্কাশায়ারে খেলতে যাচ্ছেন জয়াসুরিয়া

ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারে খেলতে যাচ্ছেন সনাৎ জয়াসুরিয়া। তার স্বদেশী মুত্তিয়া মুরালিধরনের শূন্যস্থান পূরনের জন্যই সেখানে খেলবেন তিনি।খুব বেশি দিনের জন্য নয়, আগামী ১৯ জুন থেকে ২০ জুলাই,অর্থাৎ খুব স্বল্পমেয়াদী এক চুক্তিতেই ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন জয়াসুরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

লন্ডন, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স) --- ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারে খেলতে যাচ্ছেন সনাৎ জয়াসুরিয়া। তার স্বদেশী মুত্তিয়া মুরালিধরনের শূন্যস্থান পূরনের জন্যই সেখানে খেলবেন তিনি। খুব বেশি দিনের জন্য নয়, আগামী ১৯ জুন থেকে ২০ জুলাই,অর্থাৎ খুব স্বল্পমেয়াদী এক চুক্তিতেই ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন জয়াসুরিয়া। ল্যাঙ্কাশায়ার তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কার অফস্পিনার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন বলে ওই সময়ে তার অভাব পূরণের জন্যই বেছে নেয়া হয়েছে 'মাতারা হারিকেন' জয়াসুরিয়াকে। এক মাসের জন্য এমন এক ব্যাটিং অলরাউন্ডারকে পাচ্ছেন জেনে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ম্যানেজার মাইক ওয়াটকিনসন খুব খুশি," সনাৎ (জয়াসুরিয়ার ব্যাটিং) আর টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট দুটোই খুব উত্তেজনাকর। ওয়ানডেতে ওর রেকর্ড খুব ভালো। ও আমাদের সঙ্গে যোগ দিচ্ছে বলে আমরা দারুণ আনন্দিত।" বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ না খেললেও ওয়ানডেতে খেলবেন সনাৎ জয়াসুরিয়া। প্রথম ওয়ানডেটি হবে ২০ জুলাই। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি/ ২১৫৬ ঘ.