ম্যানচেস্টার, ইংল্যান্ড, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- টেস্ট ক্যারিয়ারের সপ্তম এবং সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি থেকে তিনি মাত্র তিন রান দূরে দাঁড়িয়ে তখন। ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরাও তাকে অভিনন্দন জানানোর জন্য তখন উদগ্রীব। কিন্তু ইয়ান বেল 'ম্যাজিক ফিগার'টা স্পর্শ করতে পারেননি । ৯৭ রান করে কলিমোরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে হতাশ বেলকে। তবে তার এই দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে লড়াই করার মতো জায়গায় পৌঁছাতে পেরেছে ইংল্যান্ড। শুক্রবার দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৩৭০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কলিমোর ও এডওয়ার্ডস। জবাব দিতে নেমে শুরুতেই অধিনায়ক ড্যারেন গঙ্গাকে (৫) হারিয়ে ফেলেছে ক্যারিবীয়রা। লাঞ্চ পর্যন্ত তাদের সংগ্রহ এক উইকেটে ১৭ রান।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৮৩০ ঘ.
bdnews24