২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় দেড়বছর পর ধোনি আবার ম্যান অব দ্য সিরিজ

বিশ্বকাপে ব্যর্থতার জন্য এবার যে ক্রিকেটারদের নিজের দেশে ভুগতে হয়েছে, তাদের মধ্যে মহেন্দ্র সিং ধোনির নামটাই সবার আগে আসবে। ঝাড়খন্ডে তার নির্মানাধীন বাড়ীতে হামলা হয়েছিল। বাংলাদেশ সফরে প্রথম ওয়ানডেতে অপরাজিত ৯১ রানের ম্যাচজয়ী ইনিংস ওই উন্মত্ততারই জবাব কিনা জানতে চাওয়ায় কোনো জবাব দিতে চাননি। মুখে না বললেও জবাব তো দেয়া হয়েছেই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 11:07 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ওয়ানডে সিরিজের  সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে এসে  ধোনি জানালেন, এই সফরে বিশেষ কিছু করার লক্ষ্য নিয়েই এসেছিলেন। কারণটাও ব্যাখ্যা করেছেন,“এখানেই আমার ওয়ানডে ডেব্যু হয়েছিল (২০০৪ সালের ডিসেম্বরে)। কিন্তু ওই ম্যাচে আমি একদমই ভালো করতে পারিনি। প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলাম। তাই এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এসেছিলাম।”  এসেই হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। আর এই অভিজ্ঞতাও তার হলো বহুদিন পর,“অনেকদিন পর ম্যান অব দ্য সিরিজ হলাম। এক বছরের বেশি তো হবেই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছিলাম।” সেটা ২০০৫ সালের ডিসেম্বরে, দেশের মাটিতে। ওই সিরিজে জয়পুরে খেলেছিলেন তার ওয়ানডে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস।